শুক্রবার—ছুটির দিন মানেই নিজের জন্য কিছু শেখার সেরা সময়! || Shawonavi

 শুক্রবার—ছুটির দিন মানেই নিজের জন্য কিছু শেখার সেরা সময়!

শুক্রবার ছুটি মানেই সারাদিন আরাম করা—এটা অনেকের অভ্যাস।
কিন্তু সত্যি কথা হলো, সপ্তাহের ছয়দিনের ব্যস্ততার ভিড়ে
নিজের জন্য কিছু শেখার সবচেয়ে ভালো সুযোগ আসে শুধু এই শুক্রবারেই।
আজ মাত্র ৩০–৪০ মিনিট দিলেই
আপনি নিজের স্কিলকে এক ধাপ এগিয়ে নিতে পারবেন।




আজ শুক্রবারে করে ফেলতে পারেন এমন ৫টি কাজ।
1. নতুন একটি Excel/Word/PowerPoint স্কিল শিখুন
যে কোনো একটি সফটওয়্যার ভালোভাবে জানা থাকলে চাকরি ও ক্যারিয়ারে আপনাকে এগিয়ে রাখবে।


2. ১০–১৫ মিনিটের একটি টিউটোরিয়াল দেখে নিন
ছোট ছোট ভিডিও দেখে প্রতিটি শুক্রবারে একটু একটু করে শিখতে থাকুন।


3. যা শিখছেন সেটা ৫ মিনিট হলেও প্র্যাকটিস করুন
Practice করলে শেখা স্থায়ী হয়। আজই একটু প্রয়োগ করে দেখুন।


4. নিজের জন্য একটি ছোট Skill-Goal ঠিক করুন
যেমন—আজ VLOOKUP শিখব, বা আজ Word-এ Table Formatting শিখব।


5. নিজের আগ্রহের কোনো টেক বা ডিজিটাল স্কিলের দিকে সময় দিন
চাইলে টাইপিং, ডিজাইন, ভিডিও এডিটিং—যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে।

কেন শুক্রবারে শেখা জরুরি?
1. কোনো কাজের চাপ থাকে না

2. সময় পাওয়া যায়

3. মন ফ্রেশ থাকে

4. প্রতিটি শুক্রবারের ছোট ছোট শেখা মিলেই বড় উন্নতি তৈরি করে
শেষ কথা
শুক্রবারকে শুধু ছুটির দিন হিসেবে না দেখে
নিজেকে আপগ্রেড করার দিন হিসেবে ব্যবহার করুন।
আজকের শেখা—আপনার আগামীকালকে আরও শক্তিশালী করবে।

এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন

♥ ফেইসবুক এ আমি ♥ ♫

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় শাওন এর সাথেই থাকুন।


0 Comments

☠️ Avishake Barua Shawon ☠️

I have Not Enough Time To Hate People Who Hate Me, I Am Too Much Busy Who Loves Me