Word শুধু লেখা টাইপ করার জন্য নয় —
একটি পরিপূর্ণ, প্রিন্ট-রেডি, প্রফেশনাল ডকুমেন্ট তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Page Setup & Formatting।
বর্তমান সময়ে অফিসিয়াল ডকুমেন্ট, রিপোর্ট, আবেদনপত্র, অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্ট তৈরিতে MS Word একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তবে শুধু লেখা টাইপ করলেই একটি ডকুমেন্ট প্রফেশনাল হয় না; সঠিক পেজ সেটআপ ও ফরম্যাটিং না থাকলে তা দেখতেও অগোছালো লাগে এবং গ্রহণযোগ্যতাও কমে যায়।
এইখানে MS Word–এর পেজ সেটআপ ও প্রফেশনাল ফরম্যাটিং সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। এখানে মার্জিন, পেজ সাইজ, অরিয়েন্টেশন, হেডার-ফুটার, লাইন স্পেসিং, ফন্ট স্টাইল, অ্যালাইনমেন্টসহ গুরুত্বপূর্ণ ফরম্যাটিং কৌশলগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী একটি সাধারণ ডকুমেন্টকে কীভাবে আকর্ষণীয় ও মানসম্মত করা যায় তা শিখতে পারবে।
এই বিষয়গুলোর সঠিক ব্যবহার জানলে যেকোনো অফিসিয়াল বা একাডেমিক ডকুমেন্ট আরও সুন্দর, পেশাদার ও পাঠযোগ্য হয়ে উঠবে। ফলে কাজের মান যেমন বাড়বে, তেমনি সময় ও পরিশ্রমও সাশ্রয় হবে।
আজ শিখবেন Word-এর ১৫টি গুরুত্বপূর্ণ সেটিংস

১
. Page Size
Layout → Size → A4/Letter
(প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই সেট করুন)

২.
Margins সেটআপ
Layout → Margins → Normal / Narrow / Custom
(অফিসে সাধারণত “Normal” সবচেয়ে ব্যবহার হয়)

৩.
Orientation
Portrait বা Landscape — রিপোর্ট অনুযায়ী বেছে নিন।

৪.
Paragraph Spacing
Home → Paragraph → Spacing Before/After
(পেজ স্মার্ট দেখাবে)

৫.
Line Spacing
1.0 / 1.15 / 1.5 — রিপোর্টের ধরন অনুযায়ী।

৬.
Indentation
Paragraph → Indent Left/Right
(অফিস নোট বা একাডেমিক রিপোর্টে খুব দরকার)

৭.
Alignment
Left, Center, Right, Justify
(Justify করলে ডকুমেন্ট খুব পরিষ্কার লাগে)

৮.
Columns (2 বা 3 কলাম ডিজাইন)

Layout → Columns
(ম্যাগাজিন-স্টাইল লুক পেতে)

৯.
Page Border
Design → Page Border
(সিভি, আবেদনপত্র, রিপোর্টে ভালো লাগে)

১০.
Watermark
Design → Watermark
(Confidential / Draft / Logo ব্যবহার করুন)

১১.
Header & Footer
পেজ নাম্বার, ডিপার্টমেন্ট নাম, তারিখ—সব এখানেই।

১২.
Page Numbering
Insert → Page Number → Top/Bottom
(অফিস রিপোর্টে আবশ্যিক)

১৩.
Styles ব্যবহার করুন
Heading 1, Heading 2, Subtitle — পুরো ডকুমেন্ট uniform থাকবে।

১৪.
Table Formatting
Table → Design → Shading/Border
(ডাটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়)

১৫.
Print Layout View
View → Print Layout
(প্রিন্টে কেমন দেখাবে আগেই দেখে নিন)
এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন
♥ ফেইসবুক এ আমি ♥ ♫
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় শাওন এর সাথেই থাকুন।
0 Comments
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য এর জন্য (Shawon)